তিনদিনের সফরে নিজ এলাকায় প্রতিমন্ত্রী শরীফুল আলম

তিনদিনের সফরে নিজ এলাকায় প্রতিমন্ত্রী শরীফুল আলম

ফন্ট সাইজ:

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম প্রথম নিজ নির্বাচনী এলাকা ভৈরবে আসছেন আজ। শনিবার নিজ জন্মভূমি কুলিয়ারচর ও রোববার কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। প্রতিমন্ত্রী সকালে ভৈরব পৌঁছে পৌর কবরস্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ আশিকের কবর জিয়ারত করবেন। এরপর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে বাজার পরিদর্শন ও উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যায় জোবায়দা ওয়াজেদ শিশু সদনের (এতিমখানা) ইফতারে অংশ নিয়ে কুলিয়ারচরে নিজ বাড়িতে ফিরবেন। শনিবার সকালে পুলিশের গুলিতে নিহত ছয়সূতী-মাধবদী মধ্যপাড়ায় দুই শহীদ বিল্লাল ও রেফায়েত উল্লাহ’র কবর জিয়ারত করবেন। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রোববার সকালে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে বাজার পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকালে নগুয়া নূরুল উলূম আদর্শ বালিকা সদনে (এতিমখানা) ইফতারে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন