‘রমজান শুরু থেকেই ভালোভাবে খেয়ে পরে রোজা রাখতে পারিনি’

‘রমজান শুরু থেকেই ভালোভাবে খেয়ে পরে রোজা রাখতে পারিনি’

ফন্ট সাইজ:

লাইলী বেগম (৭৫) এক মেয়ে এক ছেলে। ছেলে বিয়ে করে অন্যত্র বসবাস করে। এক মেয়েকে নিয়ে থাকেন অন্যের জমিতে। মেয়ের ঘরে এক নাতি আছে অল্প বয়সী। মেয়েই তাকে খাওয়াচ্ছে। রাজনগর পৌর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসেছেন। চাল, ডাল, আটা, ছোলা, দুধ, চিনিসহ বিভিন্ন প্রকারের প্রায় ৬ হাজার টাকার মালামাল পেয়ে তিনি আবেগাপ্লুত। তিনি বলেন, রমজান এসেছে থেকেই ভালোভাবে খেয়ে পরে রোজা রাখতে পারিনি। আগামীতে আর রোজা পাবো কি না জানি না। আজকে আল-খায়ের ফাউন্ডেশনের দেয়া মালামাল পেয়ে জীবনের শেষ রোজাগুলো হয়তো ভালোভাবে রাখতে পারবো। মৌলভীবাজারের রাজনগরে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ দুস্থ পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার সময় রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার। আল-খায়ের ফাউন্ডেশনের সিলেট অফিসের কো-অর্ডিনেটর মো. হাসনাত আহমেদ রিফাত, রাজনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আমিরপুর আশরাফুল মাদ্রাসার পরিচালক আওলাদ আহমদ, আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের রাজনগরের সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, ইত্তেফাকুল উলামা ঘরগাঁওর সভাপতি মাওলানা আব্দুল করিম, মাওলানা মনসুর আহমদ, রামিজ আহমদ, মুন্না মিয়া প্রমুখ। ঘরগাঁও গ্রামের আনকার মিয়া বয়সের ভারে নুইয়ে পড়েছেন। একই ভাবে তিনিও আল খায়ের ফাউন্ডেশনের দেয়া ইফতার সামগ্রীয় গ্রহণ করতে এসেছেন। তিনি বলেন, আল-খায়ের ফাউন্ডেশনের দেয়া উপহার সামগ্রী পেয়ে অনেক আনন্দিত। রমজান শুরু হওয়ার পর থেকেই ভালো ভাবে রমজানের রোজা রাখতে পারছিলাম না। রমজানের প্রয়োজনীয় সব মাল পেয়ে অনেক খুশি। যারা এগুলো দিয়েছে তাদেরকে আল্লাহ্তা’আলা কবুল করুন। আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ অফিসের আয়োজনে রাজনগর উপজেলার ২০০ পরিবারের মাঝে ২০ কেজি চাল, ৪ হালি ডিম, ২ কেজি ছোলা, আটা, গুঁড়ো দুধ, মসলা, মুড়িসহ প্রায় ৬ হাজার টাকার বিভিন্ন মালামাল বিতরণ করা হয়। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার বলেন, এই রমজানে দুস্থ মানুষদের সহায়াতা করা অত্যন্ত সুয়াবের কাজ। আলখায়ের ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনগরের দুস্থ মানষদের প্রতি আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন