চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ফন্ট সাইজ:

মাগুরায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপি’র দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে দুর্বৃত্তরা ৮নং ওয়ার্ড বিএনপি’র পার্টি অফিস ভাঙচুর করা হয়। ঘটনার পরপর পুলিশ, ডিবি, সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে দিনভর উত্তেজনা চলছিল। পরে সন্ধ্যায় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন