খুলনায় দিন-দুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। জানা যায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন। দুপুর ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলযোগে আসা দু’জন যুবক ৪-৫ গুলি করতে থাকে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। পরে ওই দু’যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। ঘটনাস্থলেই তিনি মারা যান। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দু’জন যুবক তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মরদেহটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।
খুলনায় দিন-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
