ভুমিকম্পবিধ্বস্ত ভেনেজুয়েলায় সেনা ফিল্ড হাসপাতাল, চিকিৎসক দল, ওষুধ এবং ত্রাণসামগ্রী পাঠালো ভারত
ভেনেজুয়েলার ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করতে ভারত পাঠিয়েছে সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল, চিকিৎসক দল, অত্যাবশ্যকীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ত্রাণসামগ্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে দ্রুত ত্রাণ পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ভারতের পাঠানো সহায়তার মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতাল ইউনিট, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, জরুরি ওষুধ এবং অন্যান্য...
