বাংলারজমিন

স্বপ্ন পূরণের পথে ওসমানী বিমানবন্দর

১২ জুলাই (রবিবার), ২০২৬

এতদিন ওসমানীতে কেবল ফ্লাইট অপারেট করতো বাংলাদেশ বিমান। যাত্রী চাহিদা বিবেচনা করে এই এয়ারপোর্ট দিয়ে বিমানের একাধিক ফ্লাইট প্রায় প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে চলাচল করে। তবে স্বপ্ন ছিল ওসমানী হবে এয়ারপোর্ট হাব। এখান থেকে উড়বে বিদেশে এয়ারলাইন্সের ফ্লাইট। সেটি এবার সত্যি সত্যি পূরণ হতে চাচ্ছে। এরই মধ্যে ওমানভিত্তিক সালাম এয়ারওয়েজ...

নলডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১২ জুলাই (রবিবার), ২০২৬

নাটোরের নলডাঙ্গায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার কুটিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে। পুলিশ ও এলাকাবাসীর জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ফাতেমা। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে...

নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

১২ জুলাই (রবিবার), ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৩ দিন পর আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের এনামুল হকের ছেলে আব্দুল্লাহ গত ৮ই জুলাই বুধবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয়। পরে...

লামায় পাহাড় ধসে নিহতদের পরিবারের পাশে সাচিংপ্রু জেরী

১২ জুলাই (রবিবার), ২০২৬

বান্দরবানের লামায় সামপ্রতিক ভারী বর্ষণে পাহাড় ধসে নিহত ৫ জনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। একই সঙ্গে তাদের আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি। উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পাহাড় ধসে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে শনিবার দুপুর ১২টায় তাদের বাড়িত গিয়ে দেখা করেছেন বান্দরবানের সংসদ...

আনোয়ারার উপকূলে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

১২ জুলাই (রবিবার), ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকায় স্থানীয়রা বেডিবাঁধের ব্লকের সঙ্গে জোয়ারের পানিতে একটি লাশ আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ৪৫ বছর...

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

১২ জুলাই (রবিবার), ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মেঘালয় রাজ্যের স্থানীয় লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,...

১০ হাজার ইয়াবাসহ নারী আটক

১২ জুলাই (রবিবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে রাশেল ওয়ারিং মিস্ত্রির দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।...

বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১২ জুলাই (রবিবার), ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া কচুয়া বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) ও মো. মাসিদুল ইসলাম মেয়ে মারিয়া খাতুন (৭)। সর্ম্পকে তারা চাচাতো বোন। পুলিশ ও স্থানীয় সূত্র...

সাড়ে ৩ হাজার ভায়াগ্রা পাচারের শঙ্কা, বেনাপোলে নিরাপত্তা জোরদার

১২ জুলাই (রবিবার), ২০২৬

ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভায়াগ্রার চালান যশোরের বেনাপোল বন্দরের পণ্যাগার থেকে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষের অনুরোধে সংশ্লিষ্ট শেডগুলোতে ২৪ ঘণ্টার অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা করেছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দ করা ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রার...

পাকুন্দিয়ায় সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১২ জুলাই (রবিবার), ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৯৬৫ মিটার দৈর্ঘ্যরে সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পৌর সদরের মৌসুমী সিনেমা হল থেকে পুলেরঘাট পর্যন্ত ৯৬৫ মিটার সড়ক ইউনিব্লক (ইন্টারলকিং ব্লক) দিয়ে নির্মাণ করা হবে। শনিবার সকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট...

গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

১২ জুলাই (রবিবার), ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়ির গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। শনিবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেনÑ রাকিব হোসেন (৩০), সুমন (৩১) ও রাজন (২৯)। তাদের স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করে।...

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

১২ জুলাই (রবিবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশের ব্রিজ সংলগ্ন সংযোগস্থল এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে রাত ১০টার দিকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিহাদ সরাইল...

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম প্লাবিত

১১ জুলাই (শনিবার), ২০২৬

কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে। এতে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ চরম...