১০ হাজার ইয়াবাসহ নারী আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে রাশেল ওয়ারিং মিস্ত্রির দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা এবং আবদুল জলিলের স্ত্রী। আটকের পর সাক্ষীদের উপস্থিতিতে তার বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে একটি কালো পলিপ্যাকেটের ভেতরে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস অ্যামফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক রোকসানা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী সহকারী পরিচালক কাজী দিদারুল আলম।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন