বাংলারজমিন

রাজনগরের ভেসে আসা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। শুক্রবার বিকালে খবর পেয়ে উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় আনসার মিয়ার বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল রিপোর্ট করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বন্যার পানিতে ভেসে আসা অর্ধগলিত...

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

১১ জুলাই (শনিবার), ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগজানা রেলগেটের ৫০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের বইদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি

১১ জুলাই (শনিবার), ২০২৬

দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিপ ব্রেকিং শিল্পে নীরব চাঁদাবাজির অভিযোগে চরম সংকটে পড়েছেন সীতাকুণ্ডের ইয়ার্ড মালিকরা। চাঁদার দাবিতে রাস্তার উপর টিনের ব্যারিকেড দিয়ে টানা ২০ দিন পাঁচটি শিপইয়ার্ডে ট্রাক চলাচল বন্ধ রাখার ঘটনায় অবশেষে রমজান আলী বলি নামে এক ব্যক্তিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে...

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

১১ জুলাই (শনিবার), ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ওমর হাসান নামে আরেক ব্যবসায়ী। মোতালেব উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার রাতে মোতালেবের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। জানা গেছে, চাঁপাছৌ গ্রামের ব্যবসায়ী মোতালেব পার্শ্ববর্তী একটি পরিবারের...

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: টুকু

১১ জুলাই (শনিবার), ২০২৬

বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার বিকালে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন।...

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা সভাপতির বাড়িতে বিএনপি কর্মীদের হামলা

১১ জুলাই (শনিবার), ২০২৬

নাটোরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নাটোর-রাজশাহী মহাসড়কের দুই জেলার সীমানা এলাকা গাঁওপাড়া ঢালানে ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। একটি সাদা রং-এর হায়েস গাড়িতে করে ঘটনাস্থলে এসে চার মিনিটের মধ্যে মিছিল ও পথসভা শেষ করে নাটোর জেলা ছাত্রলীগের...

সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি, বন্যার শঙ্কা

১১ জুলাই (শনিবার), ২০২৬

টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ পৌর শহর পয়েন্টে সুরমা...

বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্র চুরি

তিতাসে চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

১১ জুলাই (শনিবার), ২০২৬

বিএনপি কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্র­­­ চুরির অভিযোগে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকারসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সী বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। গত ৭ই জুলাই রাতে তিতাস থানায় মামলাটি হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ই...

সিলেটে জিয়া সংসদের মিলাদ ও দোয়া মাহফিল

১১ জুলাই (শনিবার), ২০২৬

জিয়া সংসদ কেন্দ্রীয় সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসানের পিতা আলহাজ সৈয়দ হাসান উল্লাহ ও সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে হযরত শাহজালাল দরগা প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এমএ...

৩০ হাজার পিস ইয়াবা ছিনতাই, কুতুপালংয়ে ব্যবসায়ী সমিতির কার্যালয় ঘিরে তোলপাড়

১১ জুলাই (শনিবার), ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে বাজার জুড়ে চলছে নানা আলোচনা। স্থানীয়দের অভিযোগ, ছিনতাই হওয়া ইয়াবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর না করে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর কী ঘটেছে, তা নিয়েই তৈরি...

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ বৃদ্ধ নিহত

১১ জুলাই (শনিবার), ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া উত্তর গড়গড়ি গ্রামের কবির মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক ও...

পেকুয়ায় ভয়াবহ বন্যা লক্ষাধিক মানুষ পানিবন্দি

১১ জুলাই (শনিবার), ২০২৬

টানা ৬ দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার পূর্ব মেহেরনামা পশ্চিমপাড়া এলাকার বেড়িবাঁধের একাংশ ভেঙে ঢলের পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করায় নবগঠিত পেকুয়া পৌরসভাসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোমর সমান, কোথাও বুক সমান পানি জমে থাকায়...