জিয়া সংসদ কেন্দ্রীয় সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসানের পিতা আলহাজ সৈয়দ হাসান উল্লাহ ও সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে হযরত শাহজালাল দরগা প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এমএ রহিম চেয়ারম্যান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জিয়া সংসদের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মখর। পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। আরও উপস্থিত ছিলেনÑ সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা হাজী ওসমান গনি, জেলা বিএনপি’র নেতা ময়নুল ইসলাম, জিয়া সংসদ নেতা আব্দুস শহীদ ও আব্দুল লতিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
সেইসঙ্গে সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে শিরনি বিতরণ করা হয়।
