ফুলতলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

ফুলতলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

ফন্ট সাইজ:

খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নে গত ৮ই জুলাই রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে রাস্তার উপর বিপজ্জনকভাবে ঝুলে ছিল। দুর্যোগের এই কঠিন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ। ঘটনার পর পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা (ত্রাণ) এবং ঘরবাড়ি মেরামতের জন্য তাৎক্ষণিক নগদ অর্থ বিতরণ করা হয়।

এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা এবং মো. ফরহাদ হোসেন প্রমুখ।

পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন এবং দ্রুত সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির জন্য টিন এবং অন্যান্য সহযোগিতা করবেন বলে জানান। এদিকে দুমড়ে-মুচড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি ও তার অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগ দ্রুততম সময়ের মধ্যে এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করার জন্য নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেন এবং বিদ্যুৎ সংযোগ চালু করার প্রচেষ্টা চালান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন