নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা সভাপতির বাড়িতে বিএনপি কর্মীদের হামলা

ফন্ট সাইজ:

নাটোরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নাটোর-রাজশাহী মহাসড়কের দুই জেলার সীমানা এলাকা গাঁওপাড়া ঢালানে ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। একটি সাদা রং-এর হায়েস গাড়িতে করে ঘটনাস্থলে এসে চার মিনিটের মধ্যে মিছিল ও পথসভা শেষ করে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ অন্য নেতাকর্মীরা আবার একই গাড়িতে ফিরে যায়। বিষয়টি সকালে বেশি জানাজানি না হলেও সকাল ১১টার দিকে ফরহাদ বিন আজিজসহ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও পথসভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করায় খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মিছিল ও সমাবেশে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সদরের গাঁওপাড়া ঢালান এলাকার মাঝিপাড়া গ্রামে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলাকারীরা বাড়ির ঘরে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ফিরে চলে যায়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন