সাতক্ষীরার শ্যামনগর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর সঙ্গে শ্যামনগর উপজেলা প্রেসক্লারের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী। তিনি তার বক্তব্যে মাদক, চাঁদাবাজী এবং সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে সবার সহযোগীতা কামনা করেন। পাশাপাশি সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা কোনো সমস্যায় পড়লে পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন।
এসময় আরো বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, ক্রীড়া সম্পাদক হাজী মুরাদ, কার্যকারী সদস্য রনজিৎ বর্মন, সদস্য আলহাজ্ব আফজালুর রহমান, এম কামরুজ্জামান, গাজী মিশুক, হুসাইন বিন আফতাব, মাহামুদুল ফিরোজ বাবুল, টুমু আমান, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় প্রেসক্লাবের সদস্য প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার কর্তব্যরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
