আনোয়ারার উপকূলে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকায় স্থানীয়রা বেডিবাঁধের ব্লকের সঙ্গে জোয়ারের পানিতে একটি লাশ আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মো. রফিক ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিনদিন আগের। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন