নাটোরের নলডাঙ্গায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার কুটিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে। পুলিশ ও এলাকাবাসীর জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ফাতেমা। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ওসি নূরে আলম জানান, খবর পেয়ে নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা পুলিশ উপস্থিত রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
