বই পাচার কেলেঙ্কারি
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সরকারি বই পাচার মামলার আসামি ৭ শিক্ষক দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। একসঙ্গে ৭ জন শিক্ষক পলাতক থাকায় চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে। স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকদের এমন অনৈতিক কর্মকাণ্ড এবং দীর্ঘ অনুপস্থিতিতে স্থানীয় অভিভাবক ও...
ঝালকাঠির কাঠালিয়ায় ট্রাক্টর মেশিনের পার্টস ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে গণধোলাইয়ে মো. রাজ্জাক বয়াতী (৫০) নামের এক চোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত আড়ইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. রাজ্জাক বয়াতী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো. সুলতান বয়াতীর ছেলে। বিষয়টি...
কক্সবাজারের রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ছালেহা বেগম (৪৫) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি’র...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে জেলে অপহরণ থামছে না। ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৬ জেলে অপহৃত হয়েছে। অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকার নদী থেকে ওই ৬ জেলেকে অপহরণ করে। বর্তমানে সুন্দরবনে জেলে-মৌয়ালদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম এই জাহাঙ্গীর ও করিম সুমন...
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদ আলী চার লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিতে না পেরে এক লাখ টাকা ফেরত দিয়েছেন। বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ দিয়ে ৫ জনের কাছ থেকে জনপ্রতি চার থেকে পাঁচ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া দিনের পর দিন...
রংপুর মেট্রোপলিটন পুলিশের একদিনের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মেট্রো পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন জানান, ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজির অভিযোগে নগরীর কটকিপাড়া এলাকায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, মিনহাজ আহম্মেদ (২৮), মহিম হাসান (২৫), শাহারিয়ার সরকার (২৮), আব্দুল মজিদ (২০)। এছাড়াও মাদক সেবনের...
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট...
জয়পুরহাটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রস্তাবিত ‘জয়পুরহাট সরকারি মেডিকেল কলেজ’ স্থাপনের নিমিত্তে নির্ধারিত স্থান ও অবকাঠামো পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি পরিদর্শন কমিটি।বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক এবং পরিদর্শন কমিটির সভাপতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. সাকি, মো. জাকিরুল আলমের নেতৃত্বে...
নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে কৃষি জমিতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে ও...
গাইবান্ধার সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে মিথিলা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুর্গাপুরের ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্বজনরা জানায়, মিথিলাকে সকালে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী আবুল হোসেনের বাড়ি সংলগ্ন একটি...
যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে। ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান...
ময়মনসিংহের নান্দাইলে শিয়ালের কামড়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটি পাচাঁনী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়-বৃহস্পতিবার সকালে ওই গ্রামের কামরুল ইসলামের হাঁসের খামারে শিয়াল হানা দেয়। এ সময় শিয়ালকে ধাওয়া দিলে পাল্টা আক্রমণ করে হুমায়ূন (১৪), ফাতেমা আক্তার (৭০), ফাতেমা (৫০), রাশিদা (৫০),...
সুনামগঞ্জের তাহিরপুরে একটি নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামড়াবন্দ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন কামড়াবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এহসানুল হক (১৮) উপজেলার উত্তর...
ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সীরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। নিহতরা হলেনÑ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক...
গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয়ের অফিস কক্ষে দৈনিক মানবজমিনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও এটিএন নিউজ (ডিজিটাল) গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক আকন্দকে মারধরের অভিযোগ উঠেছে পৌরসভার সার্ভেয়ার কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে শ্রীপুর পৌরসভা...
কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ছারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন এবং ৫ জনকে খালাসের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলোÑ...
বাংলাদেশের স্থানীয় বাজারে বিদেশ থেকে আমদানিকৃত নিম্নমানের রিফার্বিশড আইটি পণ্যের দাপট আশঙ্কাজনক হারে বেড়েছে। ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান কম্পিউটার, মোবাইল ফোন এবং বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার এখন গ্রে মার্কেটের মাধ্যমে ব্যাপকভাবে দেশে ঢুকছে এবং খোলাবাজারে বিক্রি হচ্ছে। কম দামের প্রলোভনে সাধারণ ক্রেতারা এসব পণ্য কিনলেও পরবর্তীতে প্রতারণা, দ্রুত নষ্ট হয়ে যাওয়া, ওয়ারেন্টি...
সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে দুই ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০শে মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৯শে মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার...
বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো দেশের প্রথম বৃহৎ পরিসরের অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্মÑ স্পেশাল এবিলিটি সামিট আমানুল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার বাংলাদেশের আয়োজনে এবং ট্রোপ ইভেন্টস ও জিআইইটি ইন্সটিটিউট-এর সহযোগিতায় দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়। এবারের...
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ‘জুলাই সনদ ও গণভোট’ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত...
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য ফরিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র...
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে অসংখ্য ছাত্রী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এসব ছাত্রীদের অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমে অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে। এ ছাড়া অনেক বিদ্যালয়ে ফ্যান না থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন...
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছা. শামসুন্নাহার বেগম এমপি। গতকাল সকাল সাড়ে ১১টায় পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সেবার মান, অভ্যন্তরীণ সমস্যা ও চিকিৎসা সুবিধা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।...
৮ ঘন্টা আগে
প্রিন্ট সংস্করণ
প্রিন্ট সংস্করণ