বাংলারজমিন

সিলেট বিভাগ গণদাবি ফোরামের স্মারকলিপি

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত প্রতিকারের দাবি জানিয়ে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর...

সিলেটে লন্ডন প্রবাসী খুনের ঘটনায় ৩ জন ডিবি’র হাতে গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেটের লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ওই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুনের মামলার তদন্তকালে গত শুক্রবার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা ও...

জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ইকবাল হোসেন

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেছেন, জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। চেষ্টা করবো দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে। রোববার সকাল সাড়ে ১১টা থেকে সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সফরকালে তিনি এসব বলেন। এ সময় তিনি সংবর্ধিত হন এবং দলীয়...

গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সাচিংপ্রু... সম্প্রীতির বান্দরবান বলতে সহজ, বাস্তবে কঠিন

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

দীর্ঘ বছর ধরে শুনে এসেছি সম্প্রীতি বান্দরবান। কিন্তু সম্প্রীতি বলতে যত সহজ, বাস্তবতা অনেক কঠিন। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে একটি সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে। রোববার বিকাল ৪টায় ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নবনির্বাচিত ৩০০ নং বান্দরবান আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু...

বান্দরবানে চাকার হাওয়া মেশিন বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বান্দরবানের থানচিতে গাড়ির চাকার হাওয়া মিশিন বিস্ফোরণে কাদের চৌধুরী (১৭) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রামের দোহাজারী ইউনিয়নের খাগরিয়া এলাকার কুদ্দুছের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, থানচি পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক নুরুল আলমের গ্যারেজে কাজ করছিল কাদের।...

৩ মাস ধরে আটকে আছে ফেরি

ড্রেজিং নিয়ে নয়ছয়, উন্নয়নবঞ্চিত উত্তরাঞ্চল

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

উদ্বোধনের পর থেকেই অবহেলায় মাসের পর মাস পার, নেই সঠিক নজরদারি, অবহেলিত থেকে যাচ্ছে উত্তরাঞ্চলের চিলমারী-রৌমারী নৌ-রুট। বর্ষার সময় চলানো হলেও বেশির ভাগ সময় বন্ধ থাকে এ ফেরি। এতে মাসে প্রায় ৪০ লাখ টাকা আয় থেকে বঞ্চিত সরকার। ফেরি না চললেও প্রতি মাসে ব্যয় হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকা।...

ডুমুরিয়ায় একজন শিক্ষক দিয়েই পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ে

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ডুমুরিয়া উপজেলায় মাত্র একজন শিক্ষক দিয়ে দেড় বছর ধরে চলছে পাঠদান। ১৯৯৭ সালে উপজেলার মাগুরখালী ইউনিয়নের দুর্গম এলাকায় কোড়াকাটা গুকুরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘সোনার তরী’ করা হয়। প্রতিষ্ঠাকালীন শিক্ষকরা সকলেই চলে যাওয়ার পর ২০২৪ সালের ৩রা জুলাই সুজিত কুমার ভদ্র ও নীলা ঢালী ওই...

বর্ষায় ডুবে যায় ঘর

আশ্রয়ের অপেক্ষায় ভূমিহীন বাসনা রানী

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসনা রানী দাস ভূমিহীন ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। স্বামী জগৎ দাস অসুস্থ, সঙ্গে রয়েছেন স্বামী পরিত্যক্তা মেয়ে ও এক নাতনি। নিজের কোনো জমি না থাকায় অন্যের জমিতে পলিথিন, কাপড় ও বাঁশের চাটাই দিয়ে তৈরি একটি অস্থায়ী কুঁড়েঘরেই তাদের বসবাস।হাওর তীরবর্তী কান্দায় নির্মিত...

৩ যুগেও বাস্তবায়িত হয়নি তিস্তা প্রজেক্ট ক্যানেল প্রকল্প

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

’৯০ দশকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডজন খানেক মন্ত্রী-এমপি-সচিবসহ হেলিকপ্টারযোগে লালমনিরহাটের কালীগঞ্জের হাতীকুড়া নামক স্থানে এসেছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশাল জনসভা শেষে ‘তিস্তা-হাতীকুড়া-ভেটেশ্বরী প্রজেক্ট ক্যানেল’ পুনঃখনন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উজান থেকে শুরু হয়ে হাতীবান্ধা-কালীগঞ্জ-আদিতমারী উপজেলার কালমাটী-গোবরধন হয়ে আবার তিস্তা নদীর সঙ্গে...

হোমনা-দুলালপুর সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

হোমনা উপজেলা সদর থেকে রামকৃষ্ণপুরগামী সড়কের দুলালপুর পর্যন্ত খানাখন্দ ও ছোট-বড় গর্তের কারণে চলাচল প্রায় বিপজ্জনক হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং উঠে গেছে, বেরিয়ে এসেছে ইট-সুড়কি, আর কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ।স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে উপজেলার চান্দেরচর, আসাদপুর ও দুলালপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর ও...

মৌলভীবাজারে ভ্যান সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গিয়াসনগর এলাকায় শ্রীমঙ্গলগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক শহরের দরগামহল্লা এলাকার বাসিন্দা আলিনুর (২৭)...

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী সালাম মার্কেট নামক এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড খারুয়ালী গ্রামে। সংঘর্ষে একই এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে হাসান (৪০) (গং) এবং বাদশা...

জাসাসের মৌলভীবাজার পৌর আহ্বায়ক কমিটি গঠন

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মৌলভীবাজার পৌর শাখার ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা আহ্বায়ক মো. সামসুল ইসলাম রাসেল ও সদস্য সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন কমিটিতে মো. মান্না আহমদকে আহ্বায়ক ও জিবান মাহমুদকে সদস্য সচিব করা হয়। অন্যান্যরা হলেন-...

রংপুরে কারখানায় অভিযান চালিয়ে ৫ মণ নকল ঘি উদ্ধার, গ্রেপ্তার ১

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

রংপুরে ‘সিটি ঘি’ নামে নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫ মণ নকল ঘি উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নকল ঘি তৈরির উদ্যোক্তা পীরগাছা উপজেলার আদম গণেশের খামার এলাকার হোসেন আলীর ছেলে মাইদুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার...

ময়মনসিংহে নিখোঁজের দুইদিন পর সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

নিখোঁজের দুইদিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাওন ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার...

মানিকগঞ্জে ভাষাসৈনিক পরিবারকে সংবর্ধনা

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদসহ দুইজন ভাষাসৈনিক পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় ৫২’র ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই খোরশেদ আলম, ভাষাসৈনিক মিরাজ উদ্দিন মাস্টারের মেয়ে মেহরুন নাহার ও ভাষাসৈনিক...

রমজানের শুরুতে ব্যবসায়ীদের মুনাফালোভী আচরণ

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

রমজানের শুরুতেই পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ করে বেড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে। বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজি প্রতি ২৪০-২৫০ টাকা, সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকা, দেশি মুরগি ৫৮০ টাকা এবং গরুর মাংস ৭৫০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন ১৬০-১৯০ টাকা, পিয়াজ ৬৫-৮৫ টাকা, শসা...

শায়েস্তাগঞ্জে রমজানের শুরুতেই বাজারে আগুন

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রমজানের শুরুতেই খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ-মুরগি, সবজি, ডাল, মাংস থেকে শুরু করে খেজুরসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে দুইদিনের ব্যবধানে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। বাজার ঘুরে দেখা যায়, মাত্র দুইদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা। আগে যেখানে ১৭০ টাকায় ব্রয়লার...

রমজানে কালীগঞ্জে সবকিছুর দামে ঊর্ধ্বগতি

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে রমজান মাস শুরু হতে না হতেই ফলমূল, কাঁচা বাজার, সবজি ও লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। খুচরা বাজারে ইফতারের প্রধান উপকরণ খেজুর থেকে শুরু করে আঙুর, আনার ও আপেল সবকিছুর দামই এখন আকাশচুম্বী। এছাড়া প্রতি হালি লেবুর দাম কমপক্ষে ২০০ টাকা। রমজানে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা সবজির দাম...