সাভারে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারে হেরোইন ও গাঁজাসহ পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পুরিয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার সাভার থানার ঝাউচর এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. ইমান আলী (৩৮) এবং একই থানার চন্দ্র নারায়ণপুর (ভাণ্ডার বাড়ি) গ্রামের মৃত মজিবুরের ছেলে মো. সজিব (২৫)। গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর)’র অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সাভারের ঝাউচর এলাকা থেকে মো. ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা থেকে পেশাদার মাদক কারবারি মো. সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে তিনশত পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এর মধ্যে ইমান আলীর বিরুদ্ধে একটি এবং সজীবের বিরুদ্ধে দু’টি মাদকের মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন