মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা বিএনপি’র নেতারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। শ্রদ্ধা নিবেদনকালে মন্ত্রী বলেন, একুশের চেতনা আজ বিশ্বব্যাপী ভাষার মর্যাদা রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। ভাষা বৈচিত্র্যের সংরক্ষণ, বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’ তিনি ভাষা শহীদদের মাগফিরাত কামনা করেন এবং দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে আজ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাঙালির স্বাধিকার আন্দোলন, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনাকে সুদৃঢ় করেছে এবং স্বাধীনতার পথ প্রশস্ত করেছে। এ সময় মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, এড. সাঈদ আহমদ, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সম্পাদক এড. মোস্তাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সিলেটবাসী উপস্থিত ছিলেন। একইসঙ্গে যথাযথ মর্যাদায় সিলেট জেলা বিএনপি’র আওতাধীন সকল উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
সিলেটে মন্ত্রীকে সঙ্গে নিয়ে জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
