শপথ শেষে নিজ এলাকায় ফিরে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। আজ রোববার দুপুরে নির্বাচনী এলাকার প্রবেশদ্বার শ্রীমঙ্গলের ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকায় পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আলী, জেলা যুব দলের সহ-সভাপতি নিয়ামূল হক তরফদার,মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, মোবারক হাসান লুপ্পা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখান থেকে বিশাল মোটর শোভাযাত্রায় শ্রীমঙ্গল শহরে পৌছেন। সেখান পথসভা শেষে তিনি নিজ জন্মমাটি কমলগঞ্জের প্রবেশদ্বার লাউয়াছড়া উদ্যানের নুরজাহান এলাকায় পৌঁছলে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে মোটর শোভাযাত্রায় কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ বাজারে পৌঁছলে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও নানা ম্রেনীপেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা বিএনপির সদস্য মোঃ দুরুদ আহমেদ,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ অলি আহমদ খাঁন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন, সদস্য আনসার শোকরানা মান্না, পৌর বিএনপির আহবায়ক মোঃ শোয়েব আহমদ, যুগ্ম আহবায়ক সারোয়ার শোকরানা নান্না,প্রতুষ ধর, উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ নোমান আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম, সদস্য সচিব দিনার চৌধুরী, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, বিএনপি নেতা ইউপি সদস্য মোতাহের আলীসগ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি মুজিব। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় নির্বচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিজয় আমার একার নয়, এলাকার সকল নেতৃবৃন্দের ও সাধারণ মানুষের কষ্টের ফসল। আপনারা যে আমাকে ফুলের তোড়া দিয়েছেন, সেটি উপজেলা ও পৌরবাসীকে উৎসর্গ করলাম। আমার উদ্দেশ্যই হচ্ছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাকে ঢেলে সাজানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করা। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য কাজ করার কথা জানিয়ে হাজী মুজিব বলেন, এই অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় তিনি এবং তার দল বিএনপি সরকার কাজ কবরে। নির্বাচনী এলাকার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ শহরে পৃথক পথসভায় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন। তিনি বলেন, এলাকার চা-জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠীসহ যে ২৯টা জাতিগোষ্ঠীর বসবাস, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, সেগুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
নিজ নির্বাচনী এলাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হাজী মুজিব এমপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ৮ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
