গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সাচিংপ্রু... সম্প্রীতির বান্দরবান বলতে সহজ, বাস্তবে কঠিন

ফন্ট সাইজ:

দীর্ঘ বছর ধরে শুনে এসেছি সম্প্রীতি বান্দরবান। কিন্তু সম্প্রীতি বলতে যত সহজ, বাস্তবতা অনেক কঠিন। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে একটি সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে। রোববার বিকাল ৪টায় ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নবনির্বাচিত ৩০০ নং বান্দরবান আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী।
এ সময় তিনি আরও বলেন, সরকারের প্রাপ্ত বরাদ্দ সুষ্ঠু বণ্টনের মাধ্যমে বান্দরবান জেলায় বসবাসরত ১২টি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়। রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। তিনি সব সময় বলে ‘সবার আগে বাংলাদেশ’। তার দিকনির্দেশনায় আগামীতে এদেশ এগিয়ে যাবে, সেভাবে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তাই দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য তথা দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে নবনির্বাচিত ৩০০ নং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরীর আগমন উপলক্ষে এক গণসংবর্ধনা আয়োজন করেন বান্দরবান জেলা বিএনপি। এ সময় সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকে জেলা ও উপজেলা থেকে দলে দলে হাজারো নেতাকর্মীরা স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠানস্থলে যোগ দেন।
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক জুড়ে নির্মিত শতাধিক তোড়নগুলোতে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে নানা সেøাগান ও বার্তা টাঙানো হয়। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতেও অনুষ্ঠানটি উৎসবমুখর রূপ নেয়। এ সময় বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান ও জাহাঙ্গীর আলম, সাবেক বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সাবেক নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ, সাবেক আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন