সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে ভালোভাবে চালনা করার জন্য অনেক সুযোগ আছে। যা জাতীয় অর্থনীতি, আমদানি ও রপ্তানিতে ভূমিকা রাখবে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, সক্ষমতার সবটুকু ব্যবহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এই বন্দরকেও চিটাগং বন্দরের মতো সফল-সক্ষম বন্দর হিসেবে প্রতিষ্ঠা করা যায়। শনিবার দুপুরে মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময়, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিগত সরকারের আমলে মোংলা বন্দর সংক্রান্ত্র হওয়া চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, আমরা স্টাডি করবো ওই চুক্তিগুলো। বন্দরের সুবিধার্থে রলপথ গতিশীল করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, খুলনা-মোংলা রেললাইন হয়েছে। এখানে পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন নাই। দ্রুততম সময়ের মধ্যে এনে একাধিক ট্রেন চালু করা হবে।
‘মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেয়া হবে’
বাগেরহাট প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
