নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আটক

নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আটক

ফন্ট সাইজ:

ঝালকাঠির মোল্লারহাট এলাকায় ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টায় বৈশাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মোল্লারহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান নিয়ে সন্দেহভাজন হিসেবে নাসরুলকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। স্থানীয়রা জানান, নাসরুল এলাকায় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাব আলী বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে তাকে আদালতে প্রেরণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন