বান্দরবানে চাকার হাওয়া মেশিন বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত

ফন্ট সাইজ:

বান্দরবানের থানচিতে গাড়ির চাকার হাওয়া মিশিন বিস্ফোরণে কাদের চৌধুরী (১৭) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রামের দোহাজারী ইউনিয়নের খাগরিয়া এলাকার কুদ্দুছের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, থানচি পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক নুরুল আলমের গ্যারেজে কাজ করছিল কাদের। এ সময় হঠাৎ বিকট শব্দে গাড়ির চাকার হাওয়া মেশিন (এয়ার কম্প্রেসর যন্ত্র) বিস্ফোরিত হলে শ্রমিক কাদের ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রের অতিরিক্ত চাপ বা ত্রুটিজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বলেন, গাড়ি চাকার হাওয়া মেশিন বিস্ফোরণে কাদের নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন