জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার সকাল ৬টায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। সূত্র জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড় হন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গণ থেকে সটকে পড়েন নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন- বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ প্রমুখ।
প্রকাশ্য দিবালোকে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান দেয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা পালিয়ে যান। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বকশীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান
জামালপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
