স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। নির্দিষ্ট সময়ের আগেই নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ ফুল নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। রাত ১২টা ০১ মিনিটে একে একে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমেই শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপি’র পক্ষ থেকে আহ্বায়ক সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, জিসাস, এনসিপি, জাসদ, সড়ক ও জনপথ বিভাগ, পাবলিক লাইব্রেরি, শিক্ষা প্রকৌশলী, এলজিইডি, জনস্বাস্থ্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, মৎস্য বিভাগ, নিরাপদ খাদ্য ও বাজার মনিটরিং বিভাগ, গণঃপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, স্কাউট, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, রেডক্রিসেন্ট, আনসার ভিডিপি, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার প্রেস ক্লাব, জেলা আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ গৌরীপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। রাত ১২টা ০১ মিনিটে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে, প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এম ইকবাল হোসেনের পক্ষে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন করিম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তর প্রতিনিধি রইচ উদ্দিনসহ প্রমুখ। দিবসটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয় এবং সভা শেষে পুরুস্কার বিতরণ করা হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিবাগত রাত ১২টা ০১ মিনিটে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বোচাগঞ্জ থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, এনজিও প্রতিনিধি, স্কাউট সদস্য এবং শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় সেতাবগঞ্জ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১২টা ০১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী। এ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, পৌরসভা, জেলা পরিষদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি- বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে ১৯৫২ সালের স্মৃতিময় ইতিহাস তুলে ধরেন ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষা সৈনিক সামিউল হক নান্টু। বক্তব্য রাখেন- পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, ডেপুটি সিভিল সার্জন আ ন ম মোহাইমেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট বজলুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক আশরাফুল হক রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ। পরে দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রথম প্রহরে শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শরণখোলা থানা পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গসংগঠন উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাতফেরি শুরু করে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান। উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই।
কুষ্টিয়া প্রতিনিধি
দিবাগত রাত ১২টা ০১ মিনিটে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে জেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
১২টা ০১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি এডভোকেট ওয়াজিয়ার রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুণ্ডু। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন প্রমুখ।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
শনিবার একুশের প্রথম প্রহরে মধুপুর ও ধনবাড়ীতে পৃথক পৃথকভাবে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। রাত ১২টা ০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একইসময়ে ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধনবাড়ী উপজেলার শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা, ধনবাড়ী পৌরসভা, থানা প্রশাসন, ধনবাড়ী প্রেস ক্লাব, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধনবাড়ী ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নানা সামাজিক সংগঠনের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। সকালে প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভায় বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা এবং সিনিয়ক শিক্ষক প্রফেসর ড. মো. আবু আশরাফ খান। ডুয়েটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া বক্তব্য রাখেন। দিবসের প্রথম প্রহরে বিএআরআই মহাপরচিালক ড. মুহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক ড. ফারুক আহমেদ, পরিচালক ড. মো. মন্জুরুল কাদির, পরিচালক ড. মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দিনভর নানা কর্মসূচি পালিত হয় প্রতিষ্ঠানটিতে। ব্রিতে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালোব্যাজ ধারণ করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম-এর সভাপতিত্বে পরিচালক ড. মুন্নুজান খানম, ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবুর নেতৃত্বে প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কোটালীপাড়া উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উপজেলা পরিষদ চত্বরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপি, রায়গঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কনীর সর্ব প্রথম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ মেহেরপুর জেলার পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের পক্ষ থেকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার শ্রদ্ধা নিবেদন করেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও সকালে জেলা বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টন নেতাকর্মীদের সঙ্গে র্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমীর নেতৃত্বে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়। প্রভাত ফেরি ও অন্যান্য প্রতিযোগিতা দিবসের দ্বিতীয় পর্বে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ জেলার সকল প্রশাসনের কর্মকর্তাগণ ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার বিভিন্ন স্থানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নরসিংদী শিক্ষাচত্বরে সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ৭ দিনব্যাপী ২১শে বই মেলার শুভ উদ্বোধন করেন নরসিংদী সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে জেলা, উপজেলা ও পৌরসভা, কলেজ, স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা আলোচনা সভা, র্যালি, চিত্রাঙ্কন প্রতিয়োগিতাসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি আলহাজ মঞ্জুর এলাহী, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী পৌর প্রশাসক শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াছমিন, বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দিন, নরসিংদী চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজের সিআইপি সভাপতি রাশেদুল হাসান রিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারি আসাদুল হক পশাল, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, শিক্ষক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেনÑ নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি এম এ জলিল, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপি’র সহ-সভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ ও যুগ্ম সম্পাদক মো. শাজাহান মল্লিক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপি’র উপদেষ্টা ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া প্রমুখ।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা বিএনপি, কসবা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
