বাংলারজমিন

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ

৬ জুলাই (সোমবার), ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ তিনদিন ধরে বন্ধ আছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন। রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। উপজেলা...

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর

নিয়ে নতুন বিতর্ক, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

৫ জুলাই (রবিবার), ২০২৬

চট্টগ্রামে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর নির্ধারণকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সরকারকে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়। না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ এ দাবি...

জাইকা প্রেসিডেন্টের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

৫ জুলাই (রবিবার), ২০২৬

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি’র (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেছেন। শনিবার মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকারের স্বাগত জানানোর মধ্যদিয়ে তার এ সফর শুরু হয়। পরিদর্শনকালে ড. তানাকা জাইকার সহায়তায় পরিচালিত জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় মুরগি পালন করা একটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।...

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

৫ জুলাই (রবিবার), ২০২৬

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), ক্যাপিটাল মার্কেট বিনিয়োগ এবং আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ বাংলাদেশে আসছে। শনিবার...

জাতি যখন হতাশাগ্রস্ত, তখন দায়িত্ব নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

৫ জুলাই (রবিবার), ২০২৬

জাতি যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিল না এবং হতাশায় নিমজ্জিত ছিল, তখন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মেজর জিয়া। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত, সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। দেশমাতৃকার টানে...

সালথার পিয়াজ চাষিদের দুর্দশা দূর করতে ইউএনও’র উদ্যোগ

৫ জুলাই (রবিবার), ২০২৬

ফরিদপুরের সর্বাধিক পিয়াজ উৎপাদনকারী উপজেলা সালথার পিয়াজ চাষিদের দীর্ঘদিনের সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। চাষিদের উৎপাদন ব্যয়, বাজারে ন্যায্য মূল্য না পাওয়া এবং সংরক্ষণ সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে একটি প্রতিবেদন পাঠিয়েছেন। শনিবার দুপুরে এ বিষয়ে কথা হলে ইউএনও দবির...

রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৪

৫ জুলাই (রবিবার), ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের মন্ডলের বাজার পেট্রোল পাম্প সংলগ্ন শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেনÑ...

কিশোরগঞ্জে নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

৫ জুলাই (রবিবার), ২০২৬

বর্ষার শুরুতেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চারালকাটা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাহাগিলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া, দক্ষিণ দুরাকুটি, কালুরঘাটসহ বিভিন্ন এলাকায় শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে বসতভিটা, ঈদগাহ মাঠ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর নদীভাঙনে বহু কৃষক...

সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই, ৯৯৯-এ কলে উদ্ধার

৫ জুলাই (রবিবার), ২০২৬

ফেনীর সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন খামার মালিক। পরে রাতেই অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার করে পুলিশ। তবে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের মাছ মরে নষ্ট হয়ে গেছে। গতকাল দিবাগত গভীর...

নেত্রকোণা সীমান্তে মর্টারশেল উদ্ধার

৫ জুলাই (রবিবার), ২০২৬

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ভবানীপুর বিওপি’র সীমান্ত এলাকা থেকে একটি ৬০ মিলিমিটারের জীবন্ত ও অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের একটি নালা থেকে গোলাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় পৌনে ১২টার দিকে...

পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫ জুলাই (রবিবার), ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে রাইসা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরচিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমানত ফকিরের মেয়ে। জানা যায়, রাইসা অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে...

মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জমির দখল নিলো প্রশাসন

৫ জুলাই (রবিবার), ২০২৬

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমির দখল নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন,...

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

৫ জুলাই (রবিবার), ২০২৬

ভোলার লালমোহনে কলেজছাত্র মো. ইব্রাহিম খলিল নয়নের হত্যাকারী আব্দুল্লাহ আল মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার সকালে লালমোহন থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন ও সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টার মতো বিক্ষোভ করা হয়। এ...

চাষ হয় ভারতে পাচার হয় বাংলাদেশে

৫ জুলাই (রবিবার), ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে আসছে গাঁজা। উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীদের চেকপোস্ট এবং টহল থাকার পরও শত শত মণ গাঁজা প্রবেশ করছে দেশে। ভারতীয় চাষিরা তাদের উৎপাদিত গাঁজার পুরোটাই চুনারুঘাট সীমান্ত দিয়ে ঠেলে দিচ্ছে। এ কারণে সীমান্ত অঞ্চলে গড়ে উঠেছে একাধিক চক্র। সীমান্তে গড়ে উঠেছে সিন্ডিকেট।...

রংপুর সমাজসেবা কার্যালয়ে গিয়ে মন্ত্রীর ক্ষোভ

৫ জুলাই (রবিবার), ২০২৬

রংপুর সমাজসেবা কার্যালয়ের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। শনিবার দুপুরে নগরীর রোকেয়া চত্বরস্থ সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় তিনি দেখেন কার্যালয়ের তৃতীয়তলায় অবস্থিত কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে ধুলোর স্তর জমে আছে। চতুর্থতলার সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত সেলাই প্রশিক্ষণ কক্ষেও ধুলোবালি লক্ষ্য...

মৌলভীবাজারে চাঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উন্মোচন: মূলহোতা গ্রেপ্তার

৫ জুলাই (রবিবার), ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মৌলভীবাজার জেলা। আলোচিত এ ঘটনার প্রধান আসামি সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর ২টায় মৌলভীবাজারের পিবিআই পুলিশ সুপার মো. জাফর হোসেন...

বেনাপোল কাস্টমসে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি

৫ জুলাই (রবিবার), ২০২৬

বেনাপোল কাস্টমস হাউজে চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউজে সরকারের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় আদায় হয়েছে অনেক কম। এতে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা। কাস্টমস সূত্র বলছে, আমদানি কমে যাওয়া, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি ও শুল্ক কাঠামোর পরিবর্তনও রাজস্ব কমার...

ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও, আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিলো পুলিশ

৫ জুলাই (রবিবার), ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রিপন সরকারকে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে নিজ গ্রাম থেকে ওই যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মুক্তির...

নড়াইলে ফুটবল খেলা নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

৫ জুলাই (রবিবার), ২০২৬

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার বিকালে সদর উপজেলার মহারাগ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোস্তফা নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত...

সম্পত্তি নিয়ে বিরোধ ভয়ে দেশে ফিরতে পারছেন না প্রবাসী

৫ জুলাই (রবিবার), ২০২৬

দক্ষিণ সুরমার বলদি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমানের সম্পত্তি দখল, স্বর্ণালংকার চুরি, মূল্যবান গাছ কেটে বিক্রি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তার আমমোক্তার একই গ্রামের বাসিন্দা মো. কালা মিয়া। মাহবুবুর রহমানের ছোট ভাই ময়নুল ইসলাম এবং ছোট বোন আকলিমা বেগম লাকি ও তার স্বামী শাহ আব্দুস শহীদের বিরুদ্ধে...

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতালের মালিক-স্টাফ পলাতক

৫ জুলাই (রবিবার), ২০২৬

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেয়ার পর চাঁদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে এ ঘটনা ঘটে। চাঁদনী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া...

জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যা, আদালতে স্বীকারোক্তি

৫ জুলাই (রবিবার), ২০২৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে পিতাকে কুড়াল দিয়ে হত্যা করার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ২টার দিকে ঢাকার কদমতলী থানাধীন পাগলা ওয়াসা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৬শে জুন রাত আনুমানিক ৮টার দিকে জুড়ীর গায়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রিগাঁও...