বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে রাইসা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরচিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমানত ফকিরের মেয়ে। জানা যায়, রাইসা অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।
এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
