বাংলারজমিন

আনোয়ারায় গৃহবধূ ও জেলের মরদেহ উদ্ধার

৫ জুলাই (রবিবার), ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা এবং শনিবার সকালে উপজেলার পৃথক দু’টি স্থান থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। একটি ঘটনায় বিষপানে আত্মহত্যার দাবি করেছে পরিবার, অপর ঘটনায় আর্থিক বিরোধের জেরে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। নিহতরা হলেন- উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব...

সম্পত্তি নিয়ে বিরোধ, ভয়ে দেশে ফিরতে পারছেন না প্রবাসী

৫ জুলাই (রবিবার), ২০২৬

দক্ষিণ সুরমার বলদি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমানের সম্পত্তি দখল, স্বর্ণালংকার চুরি, মূল্যবান গাছ কেটে বিক্রি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তার আমমোক্তার একই গ্রামের বাসিন্দা মো. কালা মিয়া। মাহবুবুর রহমানের ছোট ভাই ময়নুল ইসলাম এবং ছোট বোন আকলিমা বেগম লাকি ও তার স্বামী শাহ আব্দুস শহীদের বিরুদ্ধে...

ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

উখিয়া সীমান্তে বিজিবি’র নজরদারি জোরদার

৫ জুলাই (রবিবার), ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত আবারো তীব্র আকার ধারণ করেছে। বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনায় সীমান্তবর্তী টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদসহ পুরো সীমান্ত জুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের...

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

ফজলুর রহমানকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

৫ জুলাই (রবিবার), ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগরের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমানকে আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গত শুক্রবার বিকালে নগরীর সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।...

চৌগাছায় ২৫০ শয্যার হাসপাতাল চালু

বিদেশমুখী চিকিৎসানির্ভরতা কমবে: মন্ত্রিপরিষদ সচিব

৪ জুলাই (শনিবার), ২০২৬

যশোরের চৌগাছায় ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান (বেসরকারি) হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটি আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুক্রবার বিকালে হাসপাতালের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ...

ড্রাগন ফলের রাজধানী গৌরীনাথপুর হাট, প্রতিদিন বিক্রি কোটি টাকা

৪ জুলাই (শনিবার), ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার এখন দেশের অন্যতম বৃহৎ ড্রাগন ফলের পাইকারি বিপণন কেন্দ্রে পরিণত হয়েছে। ‘ড্রাগনের রাজধানী’ হিসেবে পরিচিত এ বাজারে মৌসুম জুড়ে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি হয় এই বাজারে। বর্তমানে প্রতিদিন কয়েক...

নলডাঙ্গায় বসতবাড়ি-মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন

৪ জুলাই (শনিবার), ২০২৬

নাটোরের নলডাঙ্গায় একই রাতে পৃথক দু’টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনায় বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপর ঘটনায় একটি মাইক্রোবাসে পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তের আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪৭ মিনিটে...

অভয়নগরে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

৪ জুলাই (শনিবার), ২০২৬

যশোরের অভয়নগরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ। গত এক মাসে উপজেলায় শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অবস্থায় আরও একজনকে...

দীর্ঘদিন অনুপস্থিত প্রভাষকের পুনর্বহালের চেষ্টা, অভিযোগ

৪ জুলাই (শনিবার), ২০২৬

ময়মনসিংহের তারাকান্দা সরকারি কলেজের সাচিবিক বিদ্যা বিষয়ের সাবেক প্রভাষক মো. সাইদুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও জালিয়াতির মাধ্যমে পুনর্বহালের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি)...

টেকনাফে পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

৪ জুলাই (শনিবার), ২০২৬

কঙবাজারের টেকনাফ সীমান্তে নদী পথে ইয়াবা পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে...

প্লাস্টিক বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশে নতুন সম্ভাবনা

৪ জুলাই (শনিবার), ২০২৬

ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ এবং কৃষিজ অবশিষ্টাংশের কার্যকর ব্যবস্থাপনা এখন বিশ্বজুড়েই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশেও প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে, যার একটি উল্লেখযোগ্য অংশ পুনর্ব্যবহারের বাইরে থেকে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একইসঙ্গে ধান কাটার পর বিপুল পরিমাণ ধানের খড় অব্যবহৃত থেকে যায় কিংবা খোলা মাঠে পুড়িয়ে ফেলা হয়, যা...

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর

৪ জুলাই (শনিবার), ২০২৬

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে শতশত ফিশিং ট্রলার ও জেলেরা সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরতে গিয়েও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ফিরে আসতে হয়েছে অনেক জেলেকে।সুন্দরবনের দুবলার চর, ভেদাখালী খালসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে অবস্থান করা বাগেরহাট এলাকার ফিশিং বোটের...

সিংগাইরে নিজ পেঁপে ক্ষেতে পড়ে ছিল রাজমিস্ত্রির মরদেহ

৪ জুলাই (শনিবার), ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে শামসুদ্দিন ওরফে সাম্বু (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে বাড়ির অদূরে নিজের লাগানো পেঁপে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শামসুদ্দিন ওরফে সাম্বু মৃত আমজাদ হোসেন ওরফে আমনের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং রাজমিস্ত্রির কন্ট্রাক্টর হিসেবে...

গাইবান্ধায় নদীভাঙনে বিলীন বসতভিটা, ফসলি জমি

৪ জুলাই (শনিবার), ২০২৬

গাইবান্ধার উপর দিয়ে বয়ে চলা তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। পানি কমা-বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়া এই অব্যাহত ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটাসহ শত শত বিঘা ফসলি জমি। শেষ সম্বল হারানোর আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে ত্রাণ...

খুলনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে মামলা

৪ জুলাই (শনিবার), ২০২৬

খুলনা মহানগরীর সদর থানা এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানার এসআই তপন কুমার পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।...

সেনবাগে ভুয়া সেনাসদস্যের লাশ উদ্ধার

৪ জুলাই (শনিবার), ২০২৬

সেনবাগ পৌরসভাধীন বিন্নাগুনি (নামার বাজার সংলগ্ন) শরীয়ত উল্যাহর ভাড়াবাড়ি থেকে ভুয়া সেনা সদস্যের একটি লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সংবাদ পেয়ে সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মো. লতিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত লাশটি উদ্ধার করে। মৃত লাশের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার...

চট্টগ্রামে বাসচাপায় গার্মেন্টসকর্মী নিহত

৪ জুলাই (শনিবার), ২০২৬

চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে হোসনে আরা (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিনা দেবী নামে আরও এক নারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক আনোয়ার ইসলাম খোকনকে আটক করেছে...

নান্দাইলে চুরি হওয়া মোটরসাইকেল ভিডিও কলে দেখিয়ে মুক্তিপণ দাবি

৪ জুলাই (শনিবার), ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে চুরি যাওয়া মোটরসাইকেল ইমু ভিডিও কলে দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চোর চক্র। অভিনব এই অপরাধের শিকার হয়েছেন মনিরুল ইসলাম নাঈম (২৪) নামে এক যুবক। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো মোটরসাইকেলটি উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ?জানা গেছে, নান্দাইল...

বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

৪ জুলাই (শনিবার), ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাওনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের...

বগুড়া চেম্বার নির্বাচনে অনিয়মের অভিযোগ, নতুন কমিটি গঠনের দাবি

৪ জুলাই (শনিবার), ২০২৬

আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। নির্বাচন পরিচালনা কমিটির ভূমিকা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে বর্তমান কমিটি বাতিল করে নিরপেক্ষ নতুন কমিটি গঠনের জোর দাবি জানানো হয়েছে। শুক্রবার বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ...

সাভারে গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

৪ জুলাই (শনিবার), ২০২৬

সাভারের আমিনবাজারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শুক্রবার দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভার থানাধীন আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের...