সাভারের আমিনবাজারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শুক্রবার দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভার থানাধীন আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের হাজীনগর মহল্লায় মদিনা ভিলা নামক একটি তিনতলা ভবনের ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার লিজা (৩৬)। তিন বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর নিজের কিশোরী মেয়েকে নিয়ে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের হাজীনগর মহল্লায় মদিনা ভিলার তিনতলা ভবনের ভাড়া বাসায় থাকতেন।
তবে ঘটনার সময় তার মেয়ে বাইরে ছিল বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি কক্ষে শারমিন আক্তার লিজা নামের ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আমিনবাজার ফাঁড়ির পুলিশ। সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের হাজীনগর মহল্লার মদিনা ভিলার তিনতলা ভবনের ভাড়া বাসা থেকে নিহত শারমিন আক্তার লিজার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিন বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে এবং বর্তমানে তিনি ওই কক্ষে নিজের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় তার মেয়ে বাইরে ছিল। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত ৭টার মধ্যে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
