অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে মিশর। ১৩ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি-কিক পায় দলটি। সেখান থেকে সতীর্থ এমাম আশুরের দিকে বাড়ান অধিনায়ক মোহাম্মদ সালাহ। আশুরের প্রথম প্রচেষ্টা বাধা পেলেও ফিরতি বল পেয়ে যান করিম হাফেজ। ডান দিক থেকে তাঁর ভাসানো ক্রসে ফাঁকায় দাঁড়িয়ে দুর্দান্ত হেডে বল জালে জড়ান আশুর। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় গোল, আর পুরো টুর্নামেন্টের হিসাবে ২৫০তম। তবে পিছিয়ে পড়ার আগে ভালো একটি সুযোগ হাতছাড়া করে সকারুরাও। ম্যাচের ১০ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন ক্রিস্টিয়ান ভলপাতো। বল গোলরক্ষক মোস্তফা শোবেইরের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।
ইরানের বিপক্ষে আগের ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ ছেড়েছিলেন সালাহ। তবে চোট কাটিয়ে এদিন শুরুর একাদশে ফিরেছেন মিশরীয় তারকা। এ ম্যাচের জয়ী দল পরের রাউন্ডে মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দের।
আত্মঘাতী গোলে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
৪ জুলাই (শনিবার), ২০২৬, ১ঃ০২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
