বাংলারজমিন

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ফিরে গেল ১০ জন

৪ জুলাই (শনিবার), ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৭ জন নারী ও এক শিশু রয়েছে। পরে বিজিবি’র কঠোর বাধার মুখে তারা রাতেই আবার ভারতে ফিরে যায়।...

বাড়বকুণ্ডে জামায়াতের ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

৪ জুলাই (শনিবার), ২০২৬

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল আলীম। সম্মেলনে প্রধান...

গাছ কাটায় বাধা দেয়ায় ভাইকে কুপিয়ে হত্যা

৪ জুলাই (শনিবার), ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার গাছ কাটায় বাধা দেয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নুরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। শুক্রবার ১১টার দিকে উপজেলার খুঁটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ওই এলাকার আলী হোসেনের ছেলে। নিহত নুরুল পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬নং...

মনোহরদীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ

৪ জুলাই (শনিবার), ২০২৬

নরসিংদীর মনোহরদীতে একটি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের দু’টি কক্ষের প্রায় শতাধিক নিয়মিত শিক্ষার্থীকে এ ভুল প্রশ্নপত্র দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত...

রাঙ্গামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

৪ জুলাই (শনিবার), ২০২৬

রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। গতকাল দিবাগত মধ্যরাতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার...

জয়ের উল্লাসে ঝুলতেই ভেঙে পড়লো গোলপোস্ট প্রাণ গেল তরুণের

৪ জুলাই (শনিবার), ২০২৬

চট্টগ্রাম নগরের হালিশহরে ফুটবল ম্যাচে জয়ের উল্লাস করতে গিয়ে গোলপোস্ট ভেঙে বুকের ওপর পড়ে মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে হালিশহর থানাধীন বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদুল পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া গ্রামের রাসেল গাজীর ছেলে। জীবিকার তাগিদে তিনি চট্টগ্রাম নগরে থেকে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

৪ জুলাই (শনিবার), ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা...

গাইবান্ধায় পৌরসভার ময়লার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

​গাইবান্ধা শহরে পৌরসভার একটি দ্রুতগামী ময়লাবাহী ট্রাকের চাপায় মাসুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে শহরের পশ্চিমপাড়া-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পালানোর চেষ্টাকালে ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয় জনতা। ​নিহত মাসুদ গাইবান্ধা শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা...

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: মন্ত্রী

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই। বরং ইতিবাচক প্রভাব রয়েছে। তিনি বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। বৃহস্পতিবার...

নেত্রকোণায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

নেত্রকোণার খালিয়াজুরী ও কলমাকান্দা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২ হাজারের বেশি মাদক ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ৩২৫ পিস ইয়াবাসহ হাসেনা বেগম (৪৫) নামে...

পূর্বধলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ টাকাসহ ক্ষতি ১০ লাখ

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

নেত্রকোণার পূর্বধলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত বুধবার...

বাড়ির আঙিনায় গাঁজা গাছ, উদ্ধারসহ গ্রেপ্তার ১

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আল-আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

রাজনীতিও একটি শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই: জাককানইবি উপাচার্য

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, রাজনীতি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা হতে হবে সুস্থ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা লক্ষ্যচ্যুত কর্মকাণ্ডকে প্রশাসন কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্যাম্পাসে দলীয় রাজনীতি...

ফেনীতে গাঁজাসহ ২ নারী আটক

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান। এর আগে গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ কক্সবাজার সদর থানার লাইট...

‘অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস করবো না’

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, মাদক, জুয়া এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস করবো না। বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলা কৃষি অফিস আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির...

গৌরীপুরে যুবকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

২ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে যুবক মানিক মিয়া (৪০) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শোয়েব মুন্সিকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনবিরোধী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের...

বরিশাল ডিসির অপসারণ নারী কর্মচারীদের ঝাড়ু মিছিল

২ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬

অবশেষে প্রত্যাহার করা হল বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। গতকাল তার বিদায়কালে ডিসি অফিসের সামনে নারী কর্মচারীরা ঝাড়ু মিছিল বের করেন। জেলা প্রশাসকের বদলির খবর জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি...

কিশোরগঞ্জ এক্সপ্রেসের বর্ধিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’কে নেত্রকোণার জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কিশোরগঞ্জবাসী। আন্দোলনের অংশ হিসেবে ‘আমরা কিশোরগঞ্জ জেলাবাসী’র ব্যানারে বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় শহরের ব্যবসায়ী মো....

ভবনের ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলীতে মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের...

প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৪৮ দিনের মাথায় শেষের পথে খোর্দ্দ শৈলখালী খাল পুনর্খনন

৩ জুলাই (শুক্রবার), ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃষি ও জনজীবনের অন্যতম প্রাণরেখা ঐতিহাসিক খোর্দ্দ-শৈলখালী খাল পুনর্খননের কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাত্র ৪৮ দিনের মাথায় শেষের পথে। দীর্ঘদিন ধরে ভরাট ও বিভিন্ন স্থানে দখলের কবলে পড়ে সংকুচিত হয়ে যাওয়া খালটি আবার ফিরে পাচ্ছে তার স্বাভাবিক রূপ। ইতিমধ্যে বিস্তীর্ণ অংশে পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। দুই...