নারায়ণগঞ্জে মোতালেব হোসেন (৪০) নামে নিখোঁজ এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক নামে একটি বিকাশ, ফ্লেক্সিলোড ও বইয়ের দোকানের মালিক ছিলেন। নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, বুধবার সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মোতলেব। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তোষকে মোড়ানো মরদেহটি মোতালেবের বলে শনাক্ত করেন তিনি।
তিনি বলেন, পরিকল্পিতভাবে মোতালেবকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোতালেব হোসেনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে মুড়িয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে মোতালেবকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৩ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
