সাদাপাথরে ঢলে তলিয়ে গেলেন চিকিৎসক, একদিন পর লাশ উদ্ধার

সাদাপাথরে ঢলে তলিয়ে গেলেন চিকিৎসক, একদিন পর লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ঢলের তোড়ে তলিয়ে গেলেন এক চিকিৎসক। একদিন পর শুক্রবার সকালে স্থানীয়রা ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, পর্যটন এলাকায় গোসল করতে নেমে ওই চিকিৎসক মারা যান। বৃহস্পতিবার সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল করতে নামলে নিখোঁজ হন সুব্রত সাহা বিকাল নামের ওই চিকিৎসক। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। সহকর্মী আরও তিন ডাক্তারের সঙ্গে বেড়াতে ঢাকা থেকে সিলেটে এসেছিলেন সুব্রত।

নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকাশের সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করেন। পরে পুলিশ-বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুব্রত সাহার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানিয়েছেন- নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন