মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়। এদিকে নির্যাতিত শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ আটকের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেন শিশুর পিতা। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, মইদাইল গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুন্সীবাজার থেকে অভিযুক্তকে আটক করা হয়। শিশুর বাবা মানিক মিয়া জানান, আমার শিশুর সঙ্গে যা হয়েছে, আমি বিচার চাই। এমন বিচার চাই যাতে কেউ আর এসব করতে সাহস না পায়। কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ঘটনার পরপরই আমাদের টিম দ্রুত অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
