টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আল-আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন আল-আমিন। পরে গোপন সংবাদে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা গাছ উদ্ধার এবং আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাড়ির আঙিনায় গাঁজা গাছ, উদ্ধারসহ গ্রেপ্তার ১
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৩ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
