ফুলপুরে ব্যবসায়ীদের সঙ্গে ওসি’র মতবিনিময়

ফুলপুরে ব্যবসায়ীদের সঙ্গে ওসি’র মতবিনিময়

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন। গতকাল রাতে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে মতবিনিময় সভায় যানজট, মাদক, বাল্যবিয়ে, জুয়া, চুরিসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ফুলপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী সমিতির উপদেষ্টা একেএম সিরাজুল হক, আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী হাজী লুৎফর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান দুরন্ত প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন