রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে রজার্স

রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে রজার্স

ফন্ট সাইজ:

অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১৯৩৩ কোটি টাকা) বিশাল ট্রানস্ফার ফিতে উইঙ্গার মরগান রজার্সকে দলে ভিড়িয়েছে চেলসি। এই নতুন চুক্তির মধ্য দিয়ে ২৩ বছর বয়সী রজার্স এখন ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি বৃটিশ ফুটবলার। এই গ্রীষ্মেই ১১৬ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া এলিয়ট অ্যান্ডারসনের রেকর্ড টপকে গেছেন তিনি।

স্ট্যামফোর্ড ব্রিজে সাত বছরের চুক্তি স্বাক্ষর করার পর দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড। চেলসি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় রজার্স বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত! ছোটবেলা থেকেই চেলসিকে পছন্দ করে আসছি এবং আমার চোখে এটি লন্ডনের সবচেয়ে বড় ক্লাব। নতুন ম্যানেজার ও এখানকার তরুণ ফুটবলারদের নিয়ে ক্লাব যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে, তার অংশ হতে পেরে আমি দারুণ আনন্দিত।’

চেলসির নতুন ম্যানেজার জাবি আলোনসোর টেকটিক্যাল প্ল্যান ও তার অধীনে খেলার সুযোগ পাওয়া নিয়ে রজার্স আরও বলেন, ‘আলোনসোর সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তিনি যেভাবে ফুটবলকে ব্যাখ্যা করেন, তা আমার খেলার ধরণ ও স্বাধীনতার সাথে একদম মিলে যায়। তার উপস্থিতি এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।’

এই দলবদলের পর ম্যান সিটির অ্যাকাডেমি থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলা ঘনিষ্ঠ বন্ধু কোল পালমারকে পুনরায় সতীর্থ হিসেবে পাচ্ছেন রজার্স। পালমারের সঙ্গে পুনর্মিলনী নিয়ে তিনি স্মৃতিচারণ করেন, ‘১৪ বছর বয়স থেকেই কোলের (পালমার) সঙ্গে আমার বন্ধুত্ব। আমরা সবসময় স্বপ্ন দেখতাম একদিন মূল দলে একসঙ্গে খেলবো। সে খবর পাওয়ার পর থেকেই অনবরত ফোন আর ম্যাসেজ দিচ্ছে! নিজের অন্যতম সেরা বন্ধুর সঙ্গে এক ড্রেসিংরুমে থাকা সত্যি অসাধারণ।’

উল্লেখ্য, আর্সেনালও এই অলরাউন্ড ফরোয়ার্ডকে পেতে দীর্ঘ লড়াই চালায়। তবে চেলসির হাঁকানো রেকর্ড মূল্যের সামনে শেষ পর্যন্ত পিছিয়ে আসে তারা। আগামী ২০২৬-২৭ মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় চেলসি নেই। কেননা গত মৌসুম তারা শেষ করে টেবিলের দশম হয়ে। তবে জাবি আলোনসোর মাস্টারপ্ল্যানে রজার্স যে হতে চেলসির আক্রমণের মূল অস্ত্র হতে যাচ্ছেন, তা বলাই বাহুল্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন