নেত্রকোণা সীমান্তে মর্টারশেল উদ্ধার

ফন্ট সাইজ:

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ভবানীপুর বিওপি’র সীমান্ত এলাকা থেকে একটি ৬০ মিলিমিটারের জীবন্ত ও অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের একটি নালা থেকে গোলাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় পৌনে ১২টার দিকে ভবানীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে কয়েকজন শিশু নালায় মাছ ধরতে যায়।

এ সময় কাদামাটির ভেতর তারা একটি ভারী ধাতব বস্তু দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী বিষয়টি জানতে পেরে বিজিবি ভবানীপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত মর্টারশেল হিসেবে শনাক্ত করে। ৩১ বিজিবি’র অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয় করে গোলাটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন