বাংলারজমিন

মুক্তিযুদ্ধের গুলি বহন করে ৫৫ বছর পার, অস্ত্রোপচারে মুক্তি পেলেন মন্নাস আলী

৬ জুলাই (সোমবার), ২০২৬

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি বুকে নয়, শরীরের ভেতরেই বহন করে চলেছিলেন মন্নাস আলী (৭৫)। পাকিস্তানি হানাদার বাহিনীর ছোড়া একটি গুলি তার পেটে বিদ্ধ হয়েছিল যুদ্ধের সময়। এরপর কেটে গেছে ৫৫ বছর। দারিদ্র্য, চিকিৎসার অভাব এবং অস্ত্রোপচার নিয়ে ভয়Ñসব মিলিয়ে এতদিন শরীরেই রয়ে যায় সেই গুলি। অবশেষে সফল অস্ত্রোপচারের...

বান্দরবানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা

৬ জুলাই (সোমবার), ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার একদিনব্যাপী বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। তিনি ভার্চ্যুয়ালি (জুম প্ল্যাটফরমের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন। দিনব্যাপী কর্মশালায় সরকারের বিভিন্ন উন্নয়ন...

কালাই এলজিইডি’র সরকারি ওয়েবসাইটে আজও ভাসছে উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছবি

৬ জুলাই (সোমবার), ২০২৬

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট থেকে অপ্রাসঙ্গিক ও পুরনো তথ্য-ছবি অপসারণ করে নতুন তথ্য সংযোজন করা হলেও জয়পুরহাটের কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সরকারি ওয়েবসাইটে এখনো বহাল রয়েছে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিভিন্ন কর্মসূচির ছবি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ, বিস্ময় ও নানা...

তিতাসে মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরে বড় বোনের মৃত্যু

৬ জুলাই (সোমবার), ২০২৬

কুমিল্লার তিতাস উপজেলায় মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরে বড় বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার রাতে উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সানাউল্লাহ (২৮)...

বিমানমন্ত্রীর সম্মানে ইউকে এনআরবি’র ‘মিট অ্যান্ড গ্রিট’

৬ জুলাই (সোমবার), ২০২৬

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইউকে এনআরবি সোসাইটি। রোববার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মেহমান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক...

সিলেট সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের আহ্বায়ক কমিটির সভা

৬ জুলাই (সোমবার), ২০২৬

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। তাই কোনো ব্যক্তিস্বার্থ নয়, পরিবহন মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সকল কার্যক্রম চালিয়ে যাবে এই সমন্বয় পরিষদ। শনিবার রাতে নগরীর নাইওরপুল পয়েন্টস্থ একটি হোটেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক...

জুন মাসে সিলেটে ২৯ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৯ জনের

৬ জুলাই (সোমবার), ২০২৬

চলতি বছরে মে মাস থেকে জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কিছুটা কমেছে। জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে ১২ জনই পথচারী। জুন মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে সিলেট জেলায়। জুন মাসে সিলেট বিভাগে ২৯টি...

বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৬ জুলাই (সোমবার), ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মহেশপুর গ্রামে পাঁচ সন্তানের জননী রাশিদা আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মহেশপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, কিশোর, যুবক ও প্রবীণ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় শ্রমিক দল নেতা বহিষ্কার

৬ জুলাই (সোমবার), ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। মাদক ব্যবসার অভিযোগে সোনাডাঙ্গা থানা পুলিশ দুলালকে গ্রেপ্তার করেছে। রোববার খুলনা মহানগর শ্রমিক...

তালা ভেঙে বহিষ্কৃত অধ্যক্ষকে চেয়ারে বসালো ছাত্রদল

৬ জুলাই (সোমবার), ২০২৬

নাটোরের বড়াইগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে বহিষ্কৃত অধ্যক্ষকে অফিস কক্ষের তালা ভেঙে চেয়ারে বসালেন কলেজ ছাত্রদলের সভাপতিসহ নেতাকর্মীরা। রোববার উপজেলার জোনাইল ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। শিক্ষকদের বাধা উপেক্ষা করে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত একজন বহিষ্কৃত ব্যক্তিকে পুনর্বহালের চেষ্টায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকরা...

রূপগঞ্জে বাজার কমিটি গঠন সভায় হামলা, প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

৬ জুলাই (সোমবার), ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাজার কমিটি গঠন সভাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রোববার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছাপুরা বাজারে এ ঘটনা ঘটে।ব্যবসায়ীদের অভিযোগ, বাজারটি সুষ্ঠুভাবে পরিচালনার...

সুনামগঞ্জ মেডিকেল কলেজ

সিলেটে শান্তিগঞ্জ সমিতির মানববন্ধন

৬ জুলাই (সোমবার), ২০২৬

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল...

মায়ের ধর্ষককে গলা কেটে হত্যার অভিযোগ চার ছেলের বিরুদ্ধে

৬ জুলাই (সোমবার), ২০২৬

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজীব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে পুলিশ নগরের ৩৬ বাড়ি কলোনি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে সকালে ওই বাসায় গলা কেটে হত্যার...

শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা

যুবককে গণধোলাই: পুলিশে সোপর্দ

৬ জুলাই (সোমবার), ২০২৬

নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রোববার দুপুরে পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত গৌতম উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিকশাচালক।সিংড়া থানার ওসি...

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

৬ জুলাই (সোমবার), ২০২৬

চট্টগ্রাম নগরের আউটার রিং রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার মধ্যে নগরের বন্দর থানার দুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম (৫০) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. মনজুর (৩২)। আসাদুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মনজুর ছিলেন তার পেছনের আরোহী। পুলিশ জানায়,...

রামগড়ে মসজিদ-মন্দিরের চাল নিয়ে ‘চালবাজি’

৬ জুলাই (সোমবার), ২০২৬

রামগড়ে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে দেয়ার কথা এক টন চাল। কিন্তু তার পরিবর্তে দেয়া হলো ৯ হাজার টাকা। অর্থাৎ প্রতি টন চালের বিপরীতে মিলেছে ৭ থেকে ৯ হাজার টাকা করে। রামগড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দের এক টন চালের বরাদ্দ থাকলেও তার পরিবর্তে প্রতিষ্ঠানগুলোকে ৭ ও ৯ হাজার টাকা করে ধরিয়ে...

ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দিনভর উত্তেজনা, এলাকায় আতঙ্ক

৬ জুলাই (সোমবার), ২০২৬

ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারো দুই পক্ষের উত্তেজনা দেখা দিয়েছে। দিনভর ওই উত্তেজনা চলতে থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন কর্তৃপক্ষ। শনিবার উপজেলা জামিরদিয়া এলাকায় এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা...

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

৬ জুলাই (সোমবার), ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে ২২ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে। জানা যায়, আল ফালাহ নামে স্থানীয় একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে...

গজারিয়ায় ধর্ষণে ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা

৬ জুলাই (সোমবার), ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের মহিউদ্দিন মুন্সীর ছেলে সাজিদ মুন্সী (১৯) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্ন...

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী কাবিন পদক-২০২৬ ঘোষনা

৫ জুলাই (রবিবার), ২০২৬

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার-পাচ্ছেন ‘সোনালী কাবিন পদক-২০২৬’। আগামী ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেয়া হবে।শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত...

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

৬ জুলাই (সোমবার), ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। জানা যায়, সকালে পাকারমাথা...

নবীগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

৬ জুলাই (সোমবার), ২০২৬

নবীগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নবীগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি এম এ বাছিত। সাধারণত সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন- নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আলহাজ সাইফুল জাহান চৌধুরী,...

বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

৬ জুলাই (সোমবার), ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুপাতো ভাই সাকিব উদ্দিন (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ

৬ জুলাই (সোমবার), ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ তিনদিন ধরে বন্ধ আছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন। রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। উপজেলা...