নবীগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

নবীগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নবীগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি এম এ বাছিত। সাধারণত সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন- নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আলহাজ সাইফুল জাহান চৌধুরী, সুবিনয় রায় বাপ্পী, মো. রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলা উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, অর্থ সম্পাদক শাওন মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য গৌছুজ্জামান চৌধুরী, এম এ মুহিত, এম মুজিবুর রহমান, নিজামুল ইসলাম, মো. নাবেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ছনি আহমদ চৌধুরী, আকিকুর রহমান অঞ্জন রায় সেলিম, আলাল মিয়া, হাসান মিয়া, স্বপন রবি দাশ প্রমুখ।

সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনায় গঠিত সকল উপকমিটি বাতিল, নতুনভাবে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি কর্তৃক সুপারিশ নির্ধারিত সময়সীমার মধ্যে চূড়ান্ত করার পূর্বে সকল সদস্যের নিকট খসড়া প্রিন্ট কপি সরবরাহ করা, সম্প্রতি প্রেস ক্লাবের ম্যাগাজিনের পর্যালোচনাক্রমে ম্যাগাজিন প্রকাশনায় সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতকরণে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও ক্লাবের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐকমত্য ঘোষণার মধ্যদিয়ে বিশেষ সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন