জাফলংয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিন কিশোর নিহত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় রাধানগর-বাউরভাগ সড়কে মর্মান্তিক এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হচ্ছে নয়াবস্তির সাকিব আহমদ, ছৈলাখেলের হাবিবুর রহমান ও লাখের পাড়ের জয়। তারা সবাই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী।
পুলিশ জানায়- দ্বিবার্ষিক পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় স্থানীয় রাধানগর এলাকায় রাস্তা থেকে ছিটকে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
জাফলংয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিন কিশোর নিহত
স্টাফ রিপোর্টার
বাংলারজমিন
২ ঘন্টা আগে
৬ জুলাই (সোমবার), ২০২৬, ১২ঃ৩২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
