৩৩ পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
এই ৩৩ পুলিশ কর্মকর্তা ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন:
গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

