নড়াইলে ফুটবল খেলা নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার বিকালে সদর উপজেলার মহারাগ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোস্তফা নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তফা কয়েক বছর আগে পলইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

ঘটনার দিন বিকালে তিনি বাড়ি থেকে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের হাতে খুন হন। এর কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে স্থানীয় যুবকদের মধ্যে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্ব মীমাংসা করার জন্য তিনি ভদ্রবিলা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন