শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে সিডিএ এভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।...
