শীতলক্ষ্যা নদীতে সক্রিয় তেল চোর সিন্ডিকেট

শীতলক্ষ্যা নদীতে সক্রিয় তেল চোর সিন্ডিকেট

ফন্ট সাইজ:

পদ্মা ডিপোতে আসা শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা অবস্থায় জাহাজ থেকে বিশেষ কায়দায় জ্বালানি তেল চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ একটি তেল চোর সিন্ডিকেট। বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় প্রকাশ্যে প্রতিদিন চুরি করে নিয়ে যাচ্ছে হাজার হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল। জানা গেছে, নাসিক ২৫নং ওয়ার্ড বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মাঝি আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জের শাহজালালের লোকজন তেলবাহী জাহাজ থেকে ইঞ্জিনচালিত ট্রলারের মাধ্যমে প্রকাশ্যে প্লাস্টিকের ড্রামে ভরে নিয়ে কালোবাজারে বিক্রি করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এ অভিনব কায়দায় চুরির সঙ্গে জাহাজের সারেং ও পদ্মা ডিপোর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। পদ্মা ডিপোর ঢাকা অফিসের জুনিয়র কর্মকর্তা মো. শাহারুল ইসলাম বলেন, এ বিষয়টি নারায়ণগঞ্জের সহকারী ব্যবস্থাপক দেখেন। বিষয়টি যখন জেনেছি তখন প্রধান কার্যালয়ে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ-থানার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, নদীতে আমাদের টহল চলমান আছে। তবে গোদনাইল অঞ্চলটি কাঁচপুর নৌ-ফাঁড়ি দেখেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন