চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান।
মঙ্গলবার নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই দুর্যোগে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করছি। এ সময় ত্রাণ কার্যক্রমে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
