বাহরাইনে দুর্ঘটনায় প্রাণ গেল কুলাউড়ার জসিমের

বাহরাইনে দুর্ঘটনায় প্রাণ গেল কুলাউড়ার জসিমের

ফন্ট সাইজ:

বাহরাইনে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক দুর্ঘটনায় প্রাণ হারান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের জসিম মিয়া (২৭) নামের এক প্রবাসী। গত মঙ্গলবার বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২টার দিকে বাহরাইনের একটি বহুতল ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম টিলাগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডরিতাজপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, জসিম বাহরাইনে একটি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে তিনি উপর থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ও এলাকাবাসী তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহরাইন দূতাবাস এবং প্রবাসী কল্যাণ বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন