বন্যার বিপর্যস্ত হবিগঞ্জের জনপদ
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জ জেলার বিস্তীর্ণ জনপদ। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হওয়ায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নেমে এসেছে বিপর্যয়। এক নিমিষেই শেষ হয়ে গেছে হাজারো কৃষক ও খামারির বছরের পরিশ্রম...
