ভিজিটির চাল চুরির ঘটনায় জরিমানা

ফন্ট সাইজ:

মাদারগঞ্জ ইউনিয়ন পরিষদের ভিজিটির ৩৬ বস্তা চাল ও দু’টি ফ্যান চুরির ঘটনায় ছয় চোরের কাছ থেকে ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার রাতে কড়ইচড়া ইউনিয়ন পরিষদ ভবনে সালিশি বৈঠকের মাধ্যমে এই টাকা আদায় করা হয়। গত কয়েক দিনে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চৌকিদারদের অনুপস্থিতিতে সন্ধ্যাবেলা স্থানীয় ছয় নেশাখোর ইউনিয়ন পরিষদের গুদামের তালা ভেঙে ভিজিটির ৩৬ বস্তা চাল চুরি করে।

এর আগের রাতে চাল চুরি শেষে ইউনিয়ন পরিষদের কয়েকটি চেয়ার চুরির উদ্দেশ্যে বের করার পর পরিষদের এক চৌকিদারের দৃষ্টিগোচর হয়। পরে বিষয়টি ইউপি সচিবকে জানালে তিনি ইউনিয়ন প্রশাসক ও উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন চোরদের শনাক্ত করলে তারা চুরির বিষয়টি স্বীকার করে।

সোমবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে এক সালিশ বৈঠকে চুরির সঙ্গে জড়িত উপজেলার বিনোদটঙ্গি এলাকার বুরহান, সাইম, রিফাত এবং নলছিয়া গ্রামের জান্নাত, সাঈদ, রাসেলসহ তাদের অভিভাবকদের উপস্থিতিতে ৩৬ বস্তা চাল ও দু’টি ফ্যানের মূল্য হিসাবে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। কড়ইচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি অফিসার বলেন, ইউনিয়ন পরিষদের চুরির বিষয়ে স্থানীয়দের সহায়তায় ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন