রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

ফন্ট সাইজ:

রংপুরে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অরুণ বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অরুণ বালা গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের তর বাসুর স্ত্রী। এ ঘটনায় কাভার্ডভ্যানচালক মোরসালিন মিয়া ও হেল্পার আবু বক্করকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক।

স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন অরুণ বালা। এ সময় ঢাকা ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন